সর্বশেষ সংবাদ ::

বগুড়া চেম্বারের নির্বাচনে বিএনপির একাধিক জামায়াতের একক প্যানেলে মনোনয়ন সংগ্রহ

বগুড়া  সংবাদ : আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিআই ) এর নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীরা পৃথক পৃথক প্যানেলে অংশ নিচ্ছেন। এ ক্ষেত্রে বিএনপির ২-৩টি প্যানেল এবং জাাময়াতে ইসলামী সমর্থিত একটি প্যানেল সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি ও ৯টি পরিচালক সহ মোট ১২টি পদে প্রতিদ্বন্দিতার লক্ষ্যে রোববার মনোনয়ন পত্র উত্তোলন করা হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত সেলিম রেজা, বিএনপির আতিকুর রহমান বাদল, মামদুদুর রহমান শিপন, মোজাম্মেল হক লালু। সহ-সভাপতি ২ টি পদে ৮জন ও ৯ পরিচালকের পদে ৩৫জন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামী ৫ জুলাই ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক হাজার ৭৭ জন ভোটার ভোট দেবেন। তবে ভোট গ্রহনের স্থান এখনও নির্ধারন হয়নি।

বিসিসিআই’র দ্বিবার্ষিক নির্বাচন’২০২৬ এর তফশিল মোতাবেক ২৪ মে রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়ন পত্র সংগ্রহের দিন। এ দিন বিএনপি ও জামায়াত সমর্থক ব্যবসায়ীরা চেম্বার ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের নিকট থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির বিভিন্ন নেতার অনুসারী ব্যবসায়ীরা ২-৩টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের কোন প্যানেল এখনও চুড়ান্ত হয়নি। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাষ্ট্রিয়ালিষ্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ( আইবিডাব্লিউ এফ) মনোনীত সভাপতি পদে সেলিম রেজার নেতৃত্বে ১২ পদের প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। অন্যান্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সহসভাপতি পদে মামুনুর রশিদ মামুন সহ পরিচালক পদে ৯জন রয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন, চেয়ারম্যান পদে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর উপপরিচালক মোঃ জিল্লুর রহমান, সদস্য পদে দুজন হলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা: আতাউর রহমান। নির্বাচনী তফশিল মোতাবেক মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১ জুন, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১১জুন প্রার্থীতা প্রত্যাহার ১৪ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা ১৭ জুন, ভোট গ্রহন ৫ জুলাই। রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহকারীর সংখ্যা জানা যায়নি। মনোনয়ন সংগ্রহ করে সেলিম রেজা সাংবাদিকদের বলেন, আগামী ৫ জুলাই নির্বাচনে ভোটারটা সৎ যোগ্য প্রার্থীদের ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। এবারের চেম্বার নির্বাচনে ভোটাররা আমাদের অবশ্যই বিজয়ী করবে।

এ ব্যাপারে নির্বাচন পরিচালনা বোর্ড এর সদস্য ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাঃ আছিয়া খাতুন বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। এখন পর্যন্ত শান্তি পূর্ণ পরিবেশ বজায় রয়েছে।

 

Check Also

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *