সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ মে) ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান ময়াজ্জেম হোসেন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১৬ লাখ ১০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৫৬ হাজার টাকা।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ময়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন ইউপি সচিব গোলাম মোস্তফা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসেদ খন্দকার, ইউপি সদস্য মো. ফিরোজ আহমেদ ও আব্দুর রাজ্জাক।

এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, মহিলা সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো — জাকির

বগুড়া সংবাদ : বগুড়া জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *