সর্বশেষ সংবাদ ::

স্বপ্নের সিটি, প্রত্যাশার নেতৃত্ব—বগুড়ার প্রথম মেয়র হিসেবে খায়রুল বাশারকে চাই নগরবাসী

বগুড়া সংবাদ :  পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার ঘোষণার পর নবগঠিত বগুড়া শহরজুড়ে বইছে নতুন স্বপ্ন আর প্রত্যাশার হাওয়া। “কে হবেন প্রথম মেয়র?”—এই প্রশ্ন এখন চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনায় বারবার উঠে আসছে এক নাম—বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কে এম খায়রুল বাশার।

বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের ঘোষণার পর থেকেই নগরবাসীর চোখে ভাসছে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত শহরের স্বপ্ন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই ঘোষণাকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনার দিগন্ত। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন একজন দূরদর্শী, সৎ ও জনবান্ধব নেতৃত্ব—এমনটাই বলছেন সচেতন নাগরিকরা।

নগরবাসীর অভিমত, এই নতুন যাত্রায় নেতৃত্ব দিতে হলে এমন একজন মানুষ দরকার, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করবেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে একাধিক নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কে এম খায়রুল বাশার।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পৃক্ততা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে বগুড়ার সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি অঙ্গীকার এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানসিকতা তাকে অন্যদের তুলনায় আলাদা করেছে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুধু রাজনৈতিক পরিচিতিই নয়, নগর উন্নয়ন নিয়েও রয়েছে তার সুস্পষ্ট ভাবনা। যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ‘স্মার্ট সিটি’ নির্মাণ—এসব লক্ষ্য সামনে রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন।

নগরবাসীর প্রত্যাশা, নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হবেন এমন একজন, যিনি কেবল অবকাঠামো উন্নয়নেই সীমাবদ্ধ থাকবেন না, বরং গড়ে তুলবেন একটি বাসযোগ্য, মানবিক ও আধুনিক শহর।

তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনগণই। কিন্তু বগুড়ার অলিগলি থেকে নাগরিকদের কণ্ঠে যে প্রত্যাশার প্রতিধ্বনি শোনা যাচ্ছে—সেখানে স্পষ্ট, তারা খুঁজছেন একজন নেতৃত্ব, যিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন।

Check Also

বগুড়ায় চিকিৎসার নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ: কবিরাজ গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ায় চিকিৎসা নিতে আসা এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *