সর্বশেষ সংবাদ ::

বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তরের নবনিযুক্ত উপ-পরিচালককে জেলা লেদ শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

বগুড়া সংবাদ : বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তরের নবনিযুক্ত উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামানের সাথে শুভেচ্ছা বিনিময় করিয়েছেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) বগুড়ার আঞ্চলিক শ্রম দপ্তরে গিয়ে নবনিযুক্ত উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামানের শুভেচ্ছা বিনিময় করেন বগুড়া শহর লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠু, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য ওমর ফারুকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ সময় নবনিযুক্ত উপ-পরিচালকের সঙ্গে ইউনিয়নের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়েও তারা আলোচনা করেন।
পরে ইউনিয়নের নেতৃবৃন্দ নবনিযুক্ত উপ-পরিচালক মোহাম্মদ শহিদুজ্জামানের দায়িত্বকালীন সাফল্য কামনা করেন।

Check Also

কাহালুতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার কাহালুতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *