সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিখোঁজ ৭৫ বছরের বৃদ্ধা, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া সদর উপজেলার পশ্চিম পালশা এলাকা থেকে মোছাঃ ময়না বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মোঃ মুনজু প্রাঃ বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে পশ্চিম পালশা এলাকার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যান ময়না বেওয়া। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ বৃদ্ধার ছেলে মোঃ মুনজু প্রাঃ জানান, মায়ের নিখোঁজের পর আশপাশের এলাকা ও আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে রোববার (৯ আগস্ট) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে নিখোঁজ ময়না বেওয়াকে খুঁজে বের করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিখোঁজ ময়না বেওয়ার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ (মোবাঃ-০১৩৩৬-৩১১৪২০) করার অনুরোধ করা হয়েছে

Check Also

সোনাতলায় আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি উদ্বোধন

বগুড়া  সংবাদ: জনগণের দীর্ঘদিনের দাবির পর অবশেষে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *