সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

বগুড়া সংবাদ, (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর ও জামুর হাট খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে নাগরবন্দর খাদ্য গুদামে বোরো ধান- চাল উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান এবং জামুর হাট খাদ্য গুদাম উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন ভান্ডারী, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস ছাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম, নাগরবন্দর গুদাম কর্মকর্তা জহিরুল হক, জামুরহাট গুদাম কর্মকর্তা আনারুল হক সহ স্থানীয় ব্যাবসায়িবৃন্দ। এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন জানান, চলতি মৌসুমে এ উপজেলায় বোরো ধান ২ হাজার ১৯ মে.টন এবং চাল ৫ হাজার ৬শত ৪১ মে.টন ক্রয় করা হবে। ১ম দিন নাগরবন্দরে ৯ মে.টন এবং জামুরহাটে ১২ মে.টন ধান-চাল ক্রয় করা হয়।

Check Also

আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে তিন মাদক কারবারীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাদক কারবারিকে গ্রেপ্তারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *