সর্বশেষ সংবাদ ::

ধুনটে বাবাকে হত্যাসহ চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বগুড়া সংবাদ  :বগুড়ার ধুনটে বাবাকে হত্যাসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম লিটনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল সদর থানার সারাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিটন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নিমগাছী পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন সাকিদারের ছেলে।

পুলিশ জানায়, লিটনের বিরুদ্ধে বাবাকে হত্যা সহ ধুনট থানায় বিভিন্ন অভিযোগে চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হাকিম লিটনকে টাঙ্গাইলের সারাটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Check Also

কাহালুতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বগুড়া সংবাদ:  সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার কাহালু উপজেলা ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *