সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় আখেরী চাহার সোম্বার পালিত

বগুড়া সংবাদ : বুধবার সন্ধ্যায় বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপ আয়োজিত আখেরী চাহার সোাম্ব’ার উপলক্ষে সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। সংস্থার দ্বিতীয় সহ-সভাপতি মাওলানা মোঃ আব্দুল খালিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক। আরো বক্তব্য রাখেন যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ মুহাম্মাদ আবু বকর ছিদ্দিক ও মাওলানা রফিকুল ইসলাম মুক্তা। উক্ত অনুষ্ঠানে আলোচক হিসেবে ‘আখেরী চাহার সোম্বার’ গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন শিবগঞ্জ মহাস্থান মাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোঃ এমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মোঃ আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্যেদের মধ্যে কাজী আবু বকর সিদ্দিক, এরশাদুল বারী এরশাদ, আরেফ বিল্লাহ বিলু, মোঃ মাহফুজুল হক, আব্দুল আজিজ, নজরুল ইসলাম। পরিশেষে দু’আ ও মোনাজাত করেন বগুড়া বড় জামে মসজিদের পেশ ইমাম ও সংস্থার কার্যনির্বহী সদস্য মুফতি মাওলানা আব্দুল কাদের। আলোচকরা বলেন, এদিনে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ সা: সুস্থ হয়ে নামাজে ইমামতি করেন। দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে কুরআানের আলোয় জীবন সাজাতে হবে।

Check Also

বগুড়া বাজুস নির্বাচনে রাতুল চেয়ারম্যান ও বাবু জেনারেল সেক্রেটারি নির্বাচিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *