সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের বরকতিয়া জামে মসজিদে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১২ আগস্ট) বাদ যোহর শিবগঞ্জ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বরকতিয়া মসজিদের খতিব মাও আলমগীর হোসেন। এর আগে অত্র মসজিদ প্রাঙ্গণ ও সংলগ্ন এতিম ও দুস্থ মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক মীর শাকরুল আলম সীমান্ত। উপজেলা পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম তাজুল ইসলাম,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ, বিএনপি নেতা তাহেরুল, মতিন হান্নান, বাবু, রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, যুবদল নেতা মাহাদি হাসান তমাল, শাহিন সহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া বাজুস নির্বাচনে রাতুল চেয়ারম্যান ও বাবু জেনারেল সেক্রেটারি নির্বাচিত

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮ অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *