

বগুড়া সংবাদ : বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) উপলক্ষে ভোটাররা মধ্যে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট দিয়েছে। নির্বাচনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে স্বর্ণ মহল জুয়েলার্সের সত্ত্বাধিকারী মোঃ মতলেবুর রহমান রাতুল।তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা করছেন পানা জুয়েলার্সের মোঃ পানা মিয়া।
সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাইফা জুয়েলার্সের এম এ রাশেদ। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন তাজকিয়া জুয়েলার্সের মোঃ তাজুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোঃ মেহেদী হাসান ও মনির হোসেন।
জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছে দি নিউ আল আমিন জুয়েলার্সের মোঃ ফিরোজ আহমেদ বাবু। তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেছে আল জারিফ জুয়েলার্সের আহমেদ আলী (শেখ ডালিম)।
জয়েন্ট সেক্রেটারি পদে তিনজন নির্বাচিত হয়েছে। এ পদে নির্বাচিত হয়েছে ভাই ভাই জুয়েলার্সের মোঃ ফরিদ মাহমুদ, নিউ রিমা জুয়েলার্সের আবু সাহান রাশেদ এবং হিরু জুয়েলার্সের মোঃ মোশারফ হোসেন হিরু।
প্রতিদ্বন্দ্বিতা করছেন নিউ নূর মহল জুয়েলার্সের মোঃ তাজ উদ্দিন আহমেদ সুমন।
এছাড়াও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এবং কার্যনিবাহী কমিটির এক্সিকিউটিভ পদে বিনা- প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোঃ জাকির হোসেন, রাজিব হোসেন, খাজা মিয়া, পিয়াস, আবু রায়হান, প্রান্ত, হিরাসহ মোট ১৫ জন নির্বাচিত হয়েছে।
ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, জুয়েলারি ব্যবসার নিরাপত্তা ও উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
নতুন নেতৃত্ব বগুড়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে এই অনুভূতি ব্যক্ত করেছেন ভোটাররা।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা