সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়া সংবাদ : ‘গাছ লাগাই যত করি, মিলেমিশে দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Tarique Rahman-এর ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুপচাঁচিয়া পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন নতুন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সাইফুর রহমান মিলু।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম তালুকদার কাজল, বিএনপি নেতা প্রভাষক নূর আলম সিদ্দিকী নাইচ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, রাবিউল ইসলাম খান, হুমায়ুন কবির, বিএনপি নেতা এমদাদুল হক এবং ছাত্রদল নেতা আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।

Check Also

শনিবার বগুড়ায় আসছেন আমীরে জামায়াত ডা: শফিকুর রহমান

বগুড়া সংবাদ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান বিভিন্ন কর্মসুচীতে যোগদান উপলক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *