সর্বশেষ সংবাদ ::

কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হানানের খোঁজখবর নিলেন নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হানান দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাঁর বাসায় গিয়ে কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তাঁর খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জ্বল, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহমদ সুমন, যুগ্ম আহ্বায়ক তানভীন আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, যুবদল নেতা পিয়াস ও জামিল, ছাত্রদল নেতা শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ আব্দুল হানানের দ্রুত সুস্থতা কামনা করেন।

Check Also

বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন

বগুড়া সংবাদ : নীতিনির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব মেট্রোলজি দিবস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *