সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় প্রাথমিক বিদ্যালয় গাল্ডকাপ ফুটবল টুর্ণামটর ফাইনাল খেলা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ:বগুড়ার দুপচাঁচিয়ায় পৌরসভা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় বালক বিভাগে দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে বালিকা বিভাগে বারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে চঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুলতান আহম্মদ, দুপচাঁচিয়া ফুটবল একাডেমির সভাপতি মাহমুদুল হক শিপনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *