সর্বশেষ সংবাদ ::

শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ

বগুড়া সংবাদ: ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রবিবার বিকেলে বগুড়ার সাতমাথায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিএসকেএফ বগুড়া মহানগরী শাখার পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএসকেএফ বগুড়া মহানগরীর সভাপতি মোঃ আজগর আলী, সহ-সভাপতি মেহেদী হাসান, মোরশেদুল ইসলাম সুইট, সাধারণ সম্পাদক মাস্টার আনোয়ারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, আব্দুল কাদের রানা, জামিল মাহমুদ, শহর দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক আতিকুল ইসলাম লয়া, রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, শ্রমিক নেতা জাহিদুল ইসলাম মিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের শুরুতে সাতমাথায় এক সমাবেশে মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী বলেন, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি সাজাতে হবে। অবিলম্বে সর্বজনীন জাতীয় নূন্যতম মজুরী ঘোষনা ও খাত ভিত্তিক নূন্যতম মজুরীর মানদন্ড নির্ধারণ করতে হবে। তিনি ইসলামী শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের সকল অধিকার মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *