সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ১৮ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে ১৮ লিটার চোলাই মদ সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো- জয়পুরহাটের আক্কেলপুরের পূর্ণ গোপিনাথপুরের নাছিরের ছেলে স্বপন নুহু (৩৬) ও বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর তিন কোয়ার্টারের রওশনের ছেলে জনি (২০)। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, সান্তাহার পৌর শহরে অভিযান চালিয়ে রোববার রাতে তাদের দুই জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

Check Also

তালাড়া শাহ এয়তবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার শিক্ষকদের সাত মাসের বেতন-ভাতার জটিলতার অবসান

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়া উপজেলার তালাড়া শাহ এয়তবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ সাত মাসের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *