সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পিআইবির মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

বগুড়া সংবাদ : বগুড়ায় মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বগুড়ায় ৩দিনব্যাপি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে জেলায় মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। আজ সোমবার ২১এপ্রিল দুপুর সাড়ে ৩টায় ওয়াইএমসিএ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সিনিয়র সংবাদিক সবুর শাহ্ লোটাস। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ। প্রশিক্ষণে অংশ নেয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আবুল কালাম, টিএম মামুন, সেলিম উদ্দিন, হুমায়রা আক্তার। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৫ জনের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

Check Also

বগুড়া শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের প্রকৃত রায় পরিবর্তন করা হয়েছে-শাহাবুদ্দিন

বগুড়া সংবাদ  : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *