সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় পুলিশকে সরকারি কাজে বাধাদানে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

বগুড়া সংবাদ : সোনাতলা থানা পুলিশকে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অপরাধে ১৩ জনের নাম উল্লেখ ও আরো ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামী করে গত সোমবার (১৪ এপ্রিল) থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলা দায়ের করেন (মামলা নং ৭)। সোনাতলার হরিখালীহাটের পাশে হাঁসরাজ গ্রামে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বালু বহনের ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে হাঁসরাজ গ্রামের মৃত আফছার আলীর ছেলে মিনহাজ উদ্দিন (৩৯) নামে এক পাগলের মৃত্যু হয়। এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা করে মৃত্যু ব্যক্তির স্বজনরা। ফলে সেখান থেকে ফিরে যায় পুলিশরা। এ সুযোগে তড়িঘড়ি করে লাশ দাফন করে ফেলেন স্থানীয়রা। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে বলে থানার ওসি মিলাদুন নবী জানান

Check Also

আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা উদযাপনের লক্ষ্যে এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *