সর্বশেষ সংবাদ ::

বগুড়া-৩, সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকার ইন্তেকাল

বগুড়া-৩, সাবেক এমপি আব্দুল মোমেন তালুকদার খোকার ইন্তেকাল

বগুড়া সংবাদ :বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা ইন্তেকাল করেছেন। তিনি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সার্পোটে ছিলেন। মঙ্গলবার বেলা ৩ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  স্ত্রী, তিন কন্যা এবং নাতি-নাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা ২০০১ এবং ২০০৮ সালে বিএনপি মনোনীত ২ বার জাতীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, রাজশাহি বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। তার বাবা মরহুম আব্দুল মজিদ তালুকদার বিএনপি মনোনীত তিন বারের এমপি ছিলেন।

Check Also

শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার ইসলামিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *