সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধীর মৃত্যু

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় পুকুরের পানিতে ডুবে সুফল প্রামানিক(৩০) নামের এক শারীরিক প্রতিবন্ধী মৃগী রোগীর মৃত্যু হয়েছে। তিনি পৌর এলাকার ছোটধাপ মহল্লার মৃত বাবলু প্রামানিকের ছেলে। গত ২৭জানুয়ারি সোমবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সুফল প্রামানিক একজন শারীরিক প্রতিবন্ধী ও মৃগী রোগী ছিলেন। ঘটনারদিন সন্ধ্যায় তিনি বাড়ির পার্শ্বের পুকুরের পানিতে পড়ে যায়। এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেয়। দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন লিডার ময়নুল ইসলাম জানান, আমাদের স্টেশনে কোনো ডুবরী না থাকায় রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে ডুবরী দল ঘটনাস্থলে এসে রাত সাড়ে ৯টায় সময় সুফলের মৃত দেহ উদ্ধার করে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম পুকুরের পানিতে ডুবে প্রতিবন্ধী সুফলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থানায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহত ঘটনার ২০ দিন পর চালক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় সাতজন দিনমজুর নিহতের ঘটনায় প্রধান আসামি বাসচালক নেছারুল ইসলামকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *