সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

বগুড়া সংবাদ : আজ বগুড়ায় জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা এই স্লোগানকে সামনে রেখে আজ ২৪ জানুয়ারী, ২০২৫ বিকাল ৪:৩০ টায় জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বগুড়ার সাতমাথায় লিফলেট বিতরণ করা হয়। সাতমাথার মুক্তমঞ্চ থেকে শুরু করে কবি নজরুল ইসলাম রোড, স্টেশন রোড ও পার্ক রোডে পথচারী, হকার, দোকানী, রিক্সা চালকসহ সবার মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি বগুড়ার জেলা সংগঠক জনাব আব্দুল্লাহিত তাকি, খন্দকার মিদুল হোসেন, মতিউর রহমান পিটু, জিয়াউর রহমান,শামীম, হুমায়ুন কবির হিমু, পৃথিবী, নুর মোহাম্মদ জুবায়ের, লিটন প্রমূখ।

এ সময় তারা কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবি অন্তর্ভুক্ত করে অচিরেই ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারের প্রতি দাবী জানান। বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গঠনে সবাইকে পাশে থাকারও আহবান জানান তারা।

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *