সর্বশেষ সংবাদ ::

বগুড়ার শেরপুরে রেস্টুরেন্ট থেকে ডাঃ সামির হোসেন মিশু আটক

বগুড়া সংবাদ : বগুড়ার শেরপুরে একটি রেস্টুরেন্ট এ জন্মদিনের স্থানীয় এক ডাক্তারের জন্মদিন পালন শেষে পুলিশের হাতে আটক হয়েছেন জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি ডা. সামির হোসেন মিশু।
মঙ্গলবার (২৩ জুন) রাত সোয়া ১১টার দিকে শেরপুর উপজেলার রণবীরবালা এলাকায় অবস্থিত মকটেল আইল্যান্ড থেকে তাকে আটক করে শেরপুর থানা পুলিশ।

ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। জানা যায়, সন্ধ্যা থেকে মকটেল মকটেল আইল্যান্ড রেস্টুরেন্টে সানি ও একজন ডাক্তারের জন্মদিনের অনুষ্ঠান চলছিল। জন্মদিনের অনুষ্ঠানে তিনি একজন অতিথি হিসেবে উপস্থিত ছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ডা. সামির হোসেন মিশুর বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে ডা. সামির হোসেন মিশু গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। এছাড়া তিনি পুন্ড্র পদকপ্রাপ্ত হিসেবেও সুপরিচিত।

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এছাড়া স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখা এবং বঙ্গবন্ধু পরিষদের বগুড়া শাখার সভাপতির দায়িত্বও পালন করেছেন।

বর্তমানে তিনি বাগেরহাট (আইএসটি) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *