সর্বশেষ সংবাদ ::

তালোড়া পৌরসভায় খসড়া বাজেট নিয়ে টিএলসিসির মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের খসড়া বাজেট বিষয়ে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় পৌরসভার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তালোড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। সভা পরিচালনা করেন পৌর প্রকৌশলী এখলাস হাসান।
সভায় বক্তব্য দেন তাজমিলুর রহমান, তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সহ-সভাপতি এনামুল হক হিটলার, তালোড়া পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা মানিক খান, প্রধান শিক্ষক নূর ইসলাম এবং সামছুল ইসলাম টুটুল প্রমুখ।
সভায় ৩৫ কোটি ৪৭ লাখ ৬১ হাজার ৪২ টাকার খসড়া বাজেট উপস্থাপন ও পাঠ করেন পৌরসভার ক্যাশিয়ার আনায়ার হাসান।
এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ টিএলসিসি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Check Also

দুপচাঁচিয়ায় জুলাই শহীদ দিবস পালন

বগুড়া সংবাদ : জুলাই শহীদ দিবস দুপচাঁচিয়া উপজলা প্রশাসনর আয়াজন পালন করা হয়ছ। এ উপলক্ষ ১৬জুলাই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *