সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে কোল্ড স্টোরেজ ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ,বগুড়া) : কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবিতে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আলু চাষি, ব্যবসায়ী ও সাধারণ কৃষকরা।
রোববার (২১ জুন) বিকেলে বগুড়া জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশন সিহালি হাট-পীরব শাখা এবং আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলতি মৌসুমে আলু উৎপাদনের খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এমন পরিস্থিতিতে কৃষকরা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ আলু সংরক্ষণের ভাড়া প্রতি বস্তা ৩৮০ টাকা নির্ধারণ করায় কৃষকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। কৃষকের স্বার্থ বিবেচনায় আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
বগুড়া জেলা আলু চাষি ও আলু ব্যবসায়ী এ্যাসোসিয়েশন সিহালি হাট-পীরব শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন হেলাল হাজী, নয়ন মাস্টার, জুয়েল রানা, শফিকুল ইসলাম, সেকেন্দার আলী, কাইয়ুম, জহুরুল ইসলাম, মুক্তার, সোহরাব আলী, আবুল কাশেম ও বোরহানসহ অন্যান্য কৃষক ও ব্যবসায়ী নেতারা।
বক্তারা বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে স্থানীয় কৃষক, আলু ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন

বগুড়া সংবাদ : বগুড়া প্রেসক্লাব আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক ও দ্বৈত খেলায় বিজয়ী হয়েছেন সিনিয়র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *