

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৃথক তিনটি স্থানে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকার সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত, প্রস্তাবনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এর আগে বগুড়ার তিনটি ইউনিয়নের নামকরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান নামগুলো পরিবর্তনে জেলা প্রশাসককে শুক্রবার নির্দেশনা দেন। শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত চিঠি জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে পৌঁছে। এরপর জেলা প্রশাসকের নির্দেশে রোববার দুপুরে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন বিষয়ক এক জরুরি বৈঠক করেন। তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনে আলাদা তিনটি কমিটি গঠন করেন।
মীরবাড়ী ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টায় বেতগাড়ী মীরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুনানিতে অংশ নিতে রবিবারে নোটিশ জারি করে বিভিন্ন মাধ্যমে তা প্রচার করেন এবং সোমবার থেকে মীরবাড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডে মাইকিং করাসহ এবং মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান,হাটবাজারসহ জনবহুল স্থানে গণশুনানির বিষয় প্রচার করা হয়। তিনি বলেন, স্থানীয় ইতিহাস, ঐতিহ্য বা অন্য কোন সর্বজনগ্রাহ্য পুন:নামকরণের প্রতি গুরুত্ব দেওয়ার নির্দেশনা রয়েছে। সেক্ষেত্রে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি আরো জানান গণশুনানিতে প্রাপ্ত মতামত ও সুপারিশসমূহ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে, যাতে ইউনিয়নের নাম নির্ধারণে স্থানীয় জনমতের প্রতিফলন ঘটে।
সীমান্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুব হাসান চৌধুরী জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টা থেকে সৈয়দপুর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত এলাকাবসী তাদের সুচিন্তিত প্রস্তাব/মতামত প্রকাশ। আমারা সে মতামত গুলেোকে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করবো।
দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন জানান, তার দায়িত্বে থাকা ইউনিয়নের নাম পরিবর্তনের গণশুনানি সকাল ১০টা হতে মোকামতলা ভরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শুনানিতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন অংশ নেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা