বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বারাই গ্রামের ফরিদ হাসান (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে …
Read More »শিবগঞ্জে পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করায় চরম দুর্ভোগে গ্রামবাসী
বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) :বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্র ইউনিয়নের মোড়াইল গ্রামে পানি নিষ্কাশনের প্রাকৃতিক পথ বন্ধ করে দেওয়ায় বর্ষা মৌসুম চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে জোরপূর্বক পুকুর পাড়ে মাটি ভরাট করে উঁচু করে পানি চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে গ্রামজুড়ে …
Read More »বগুড়ায় ফল ব্যবসায়ী নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন
বগুড়া সংবাদ : বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির সদস্য ও নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া মহানগরের স্টেশন রোডে ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার কাজী এতে সভাপতিত্ব করেন। মানববন্ধনে …
Read More »কাহালুতে কৃষকদের মাঝে তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে দুটি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে কাহালু উপজেলা অডিটোরিয়াম হলরুমের সামনে জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দুইজন কৃষকের মাঝে এসব তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. …
Read More »বগুড়ায় জুলাই যোদ্ধাদের সমাবেশের আগে বিকট শব্দ আতঙ্কে পথচারী
বগুড়া সংবাদ : সমাবেশ শুরুর আগমুহূর্তে বগুড়া মহানগরের সাতমাথা জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। হঠাৎ গোলচত্বরের দক্ষিণ পাশে পরপর দুটি বিকট শব্দ, সঙ্গে ছড়িয়ে পড়ে ধোঁয়া। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মসূচিতে আসা মানুষ ও পথচারীদের মধ্যে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও …
Read More »গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি হওয়ায় রেজাউল করিম বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা
বগুড়া সংবাদ : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের এমপি মো: রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া সিটি কর্পোরেশন। রোববার বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বগুড়া …
Read More »কাহালুতে জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন
বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কাহালু বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. জাকারিয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের …
Read More »বগুড়ায় নগর উন্নয়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : বগুড়া নগর উন্নয়ন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ৯ নম্বর ওয়ার্ডে আলোচনা সভা ও মহল্লাভিত্তিক সংগঠন (সিবিও) কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বগুড়া সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের মৌচাক কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ নম্বর ওয়ার্ড …
Read More »ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
বগুড়া সংবাদ : ‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে বগুড়ার ধুনটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। এসময় উপস্থিত ছিলেন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম, সাবেক পৌর …
Read More »বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
বগুড়া সংবাদ : বগুড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড প্রয়োগ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও বিডি ক্লিন বগুড়ার যৌথ উদ্যোগে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় এবং লার্ভিসাইড ছিটানো হয়। …
Read More »
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা