বগুড়া সংবাদ :ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও নিহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক’শ থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ-ভাঙচুর করা …
Read More »ঢাকায় বিএনপি-জামায়াতের ২২০০ নেতাকর্মীর জামিন
বগুড়া সংবাদ : কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ২ হাজার ২০০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এদের জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর …
Read More »আজ নয়াপল্টনে বিএনপির সমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান
বগুড়া সংবাদ : রাজধানীতে আজ বুধবার সমাবেশ ডেকেছে বিএনপি। বেলা ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম …
Read More »নতুন আইজিপি ময়নুল ইসলাম
বগুড়া সংবাদ : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. ময়নুল ইসলামকে। মঙ্গলবার (৭ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ। এতে বলা হয়, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ …
Read More »ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত
বগুড়া সংবাদ : শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সরকারের বাকি উপদেষ্টাদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া …
Read More »অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করল ‘পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন’
বগুড়া সংবাদ : জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ‘পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।’ মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে …
Read More »বিমানবন্দরে আটক পলক
বগুড়া সংবাদ : সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে তাকে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি …
Read More »১১ আগস্টের এইচএসসি পরীক্ষা হচ্ছে না, পুড়ে গেছে প্রশ্ন
বগুড়া সংবাদ :কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। সে কারণে আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া …
Read More »জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
বগুড়া সংবাদ : জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের …
Read More »আক্রান্ত বা হামলা হলে সেনাবাহিনীর সাথে যোগাযোগের নাম্বার
বগুড়া সংবাদ : প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সৃষ্ট পরিস্থিতিতে কারও বাসা, প্রতিষ্ঠান কিংবা ধর্মীয় উপসানালয়ে হামলা হলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। এজন্য এলাকাভেদে বিভিন্ন নাম্বার দেয়া হয়েছে। স্থান: বগুড়া যোগাযোগ: ০১৭৬৯১১২৫৯৮ স্থান: ঠাকুরগাঁও সদর যোগাযোগ: ০১৭৬৯৬৭২৬২৮ স্থান: মিরপুর …
Read More »
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা