বগুড়া সংবাদ ; ৬ আগস্ট: বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান …
Read More »রাজশাহী বিভাগের ইউ পি চেয়ারম্যান ও মেম্বার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী
বগুড়া সংবাদ : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ। তার এ মনোনয়নে কাহালু উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের …
Read More »জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামিক স্টাডিজ গ্রুপের দোয়া মাহফিল
বগুড়া সংবাদ : বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপের উদ্যোগে বুধবার বাদ মাগরিব জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংস্থা মিলনায়তনে আলোচনা সভা ও দু’আ মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। পবিত্র কুরআন পাক থেকে তেলাওয়াত করেন সংস্থার লাইব্রেরিয়ান মাওলানা মোঃ নজরুল ইসলাম। সংস্থার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো: …
Read More »গ্যাস সংকট, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় ১১ দলীয় এক্য স্মারকলিপি
বগুড়া সংবাদ : গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য, বগুড়া মহানগরী। বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়া আইন কলেজ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি …
Read More »বগুড়া জেলা ছাত্রদলের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন লাল-সবুজ পতাকায় বীর শহীদদের স্মরণ, শহীদ পরিবারের মাঝে সম্মাননা স্মারক প্রদান
বগুড়া সংবাদ : ঐতিহাসিক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে স্মারক চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণ, শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বগুড়া পৌর টিটু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অডিটোরিয়ামজুড়ে শত শত নেতাকর্মী ও রক্তভেজা জুলাইয়ের স্মৃতি বহনকারী ছাত্র-জনতার হাতে শোভা পায় লাল-সবুজ জাতীয় পতাকা। …
Read More »জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূতিতে বগুড়ায় ১১ দলের গণমিছিল
বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বুধবার বিকেলে শহীদ খোকন পার্কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন …
Read More »জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে বগুড়ায় আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শনী
বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় প্রদর্শিত হলো ঐতিহাসিক আন্দোলনের নানা মুহূর্তের আলোকচিত্র ও প্রামাণ্য ভিডিওচিত্র। রাজপথের আন্দোলন, গণমানুষের অংশগ্রহণ এবং অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ ঘটনাবলি আলোকচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এ প্রদর্শনীতে। বুধবার (৫ আগস্ট) বগুড়া মহানগরের প্রাণকেন্দ্র সাতমাথায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) বগুড়া …
Read More »বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই স্মৃতিস্তম্ভে বিভিন্ন মহলের শ্রদ্ধা নিবেদন
বগুড়া সংবাদ : বগুড়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনকে স্মরণ করে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকালে বগুড়া শহরের সাতমাথা এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি, বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। …
Read More »বগুড়ায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণ, তাদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় বগুড়া শহরের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুত্রাপুর সাতানি মসজিদে …
Read More »ইবনে সিনা হাসপাতাল বগুড়ার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
বগুড়া সংবাদ : জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বুধবার সকাল ৯টা-থেকে দুপুর ১টা পর্যন্ত ৩১ জন কনসালটেন্টের উপস্থিতিতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টার কলোনী বগুড়ার উদ্যোগে গরীব ও অসহায় রোগীদের মানব কল্যাণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও …
Read More »
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা