সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মানবিক যুব ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া সংবাদ  : সামাজিক ও সেবাধর্মী নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বগুড়া মানবিক যুব ফাউন্ডেশন’-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টায় শহরের মাটিডালী বাজার এলাকার ডিজিটাল ট্যুরস অ্যান্ড মিডিয়া সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি প্রাথমিক চিকিৎসাসেবা, অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ছিন্নমূল মানুষ ও স্থানীয় মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
সংগঠনের পরিচালক সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় এবং বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাকিল আহমেদ চৌধুরী রনি। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম, গোকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব খান, ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের মীর আলম হোসেন মনির, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রেজাউল হক, হিরা জুয়েলার্সের স্বত্বাধিকারী মো. হিরা, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান টুকু, ফাঁপোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আ. গফফারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে ১৭ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি আক্তার জাহান শিল্পী, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, সাবেক সহ-সভাপতি আ. কাদের, ১৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা শিরিন ও সাংগঠনিক সম্পাদক ববি খাতুন, ইরানী জুয়েলার্সের স্বত্বাধিকারী মনির হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক সুজিত জয়সাওয়াল, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, মহানগর যুবদল বগুড়ার সভাপতি আহসান হাবিব মমি, নুনগোলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিনুর রহমান, নুনগোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রশিদ, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোজাফফর হোসেন এবং নুনগোলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিপুল কর্মকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ এবং ছিন্নমূল মানুষ ও হাফেজ শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন অতিথিরা।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক ও সামাজিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

Check Also

কাহালু তাইরুনছা পাইলট বালিকা উচ বিদ্যালয়র শিক্ষাথীদর মধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  :  শনিবার বগুড়ার কাহালু তাইরুনছা পাইলট বালিকা উচ বিদ্যালয়র ৬ষ্ঠ, ৭ম ও ৮ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *