

বগুড়া সংবাদ : বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরী ও জেলা শাখার উদ্যোগে শনিবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিলের কুন্দইশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৌকা ভ্রমণ ও আলেম সমাবেশ অনুষ্ঠিত হয়। মাজলিসুল মুফাসসিরিন বগুড়া মহানগরী শাখার সভাপতি আব্দুস সালাম যুক্তিবাদীর সভাপতিত্বে আলেম সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার। মহানগর সেক্রেটারী আব্দুল কাদের বাস্তববাদীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি মাওলানা বজলুর রশীদ মিয়া। বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসিরিন বগুড়া জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা আব্দুল মজিদ, নগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম এড. রিয়াজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন মাওলানা রুহুল আমীন যুক্তিবাদী, মাওলানা গোলাম রাব্বানী যুক্তিবাদী, মাওলানা মাকসুদ আযমী, মাওলানা আজাহার আলী, অধ্যাপক মাওলানা আবুল কালাম আযাদ, মাওলানা আমজাদ হোসাইন রাশেদী, মাওলানা আশরাফ বিন মুবারক আলী সিদ্দিকী, মাওলানা এইচ এম মেহেদী হাসান সিদ্দিকী, মাওলানা আব্দুল ওহাব আস সাদিক, মাওলানা নাছরুল্লাহ, ক্বারী মাওলানা রাজিব বিন বুরহান, মাওলানা হায়দার আলী, মাওলানা ইকবাল মাহমুদ তাওসিফ, মাওলানা আহসান হাবীব শাকিল, মাওলানা মাহমুদুল হাসান বাবু, মাওলানা ওয়ালি উল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা শাহ জামাল, মাওলানা আব্দুল মমিন, মাওলানা আব্দুল মতিন সিদ্দিকি, মাওলানা ,আব্দুল হান্নান, মাওলানা আবু বকার সিদ্দিক, মাওলানা সাব্বির হাসান, মাওলানা আনোয়ার হোসেন খান প্রমুখ। ইসলামি সংগিত পরিবেশন করেন হাফেজ মাওলানা আমিরুর রাশেদীন, মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, মাওলানা হোসাইন আহমাদ হাবীব প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি মাওলানা আব্দুল হক সরকার বলেন, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত বেশি এগিয়ে যায়, সেই জাতি বিশ্বকে তত বেশি নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করে। আলেম সমাজকে ইসলামী জ্ঞান শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও বেশি মনোযোগ দিতে হবে। আল্লাহর বিধান ও ন্যায়নীতির আলোকে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে হবে। দেশের মানুষের মধ্যে নৈতিকতা, সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আপনাদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। এই দায়িত্ব আরও নিবিড় ও সুন্দরভাবে পালন করতে হবে। তিনি আরো বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে গেলে বাধা আসতে পারে। কিন্তু সেই কারণে হকের কথা বলা থেকে বিরত হওয়া যাবে না। একই সঙ্গে কোনো উসকানিমূলক বক্তব্য দিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা