সর্বশেষ সংবাদ ::

কাহালু পৌর এলাকায় দুই বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে পাশাপাশি দুটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর গ্রামের আব্দুস সামাদ প্রাংয়ের ছেলে শাহ আলম জুয়েল এবং তার চাচা মরহুম আলহাজ্ব বশারতুল্লাহর ছেলে মোজাহার হোসেনের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, অগ্নিকাণ্ডে জুয়েল ও মোজাহার হোসেনের বসতবাড়ির মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সবুজ হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *