সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় জমিজমা সংক্রান্ত মারপিটে মা-মেয়ে আহত

বগুড়া সংবাদ  : বগুড়ার সোনাতলা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারপিটে খাতিজা বেগম (২৬) ও তার মেয়ে ফারজানা খাতুন (১১) আহত হয়েছে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পক্ষের দাবি, একই বাড়ির খাতিজা বেগম ও বাবলু পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা মারপিটে রূপ নেয়। এতে খাতিজা বেগম ও তার মেয়ে ফারজানা খাতুন আহত হয়।
পরে স্থানীয়রা আহত মা-মেয়েকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে ফারজানা খাতুন মাথায় গুরুতর আঘাত পেয়েছে বলে জানা গেছে।
মারপিটের বিষয়টি সোনাতলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বেলাল নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আহত পক্ষ ইউনিয়ন পরিষদে বিচার প্রার্থনা করেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

কাহালুতে ৫ হাজার ৯০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ উদ্বোধন করলেন এমপি মাশরাফ হাসান

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *