

বগুড়া সংবাদ : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগদানের পর ক্যাডার পরিবর্তনের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হওয়ায় শফি মাহমুদ বিদ্যুৎ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। ২১ আগস্ট শুক্রবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবের তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি রাহাদ আহম্মেদ রিটু, মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সুবুর শাহ্ লোটাস, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, পাঠাগার সম্পাদক জাফর আহমেদ মিলন, নির্বাহী সদস্য শামীম আলম, গুলজার হোসেন মিঠু, প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম শফিক, মোস্তফা মোঘল, মামুনুর রশিদ, এম সিরাজুল ইসলাম, রায়হান আহমেদ রানা, আল-আমিন প্রমুখ।
শফি মাহমুদ বিদ্যুৎ একটি দীর্ঘ অপেক্ষার সুন্দর পরিণতি: ছাত্রজীবন থেকেই আজ ও আগামীকাল পত্রিকার মাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন শফি মাহমুদ বিদ্যুৎ। ২০০২ সালের শুরুতে দৈনিক উত্তরকোণ প্রকাশের পেছনে তাঁর ছিল গুরুত্বপূর্ণ শ্রম। পত্রিকাটির চিফ রিপোর্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর বগুড়া অফিসের দায়িত্বেও ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তাঁর স্বপ্ন ছিল প্রশাসন ক্যাডারে যাওয়ার। সাংবাদিকতা করা কালেই ২৪তম বিসিএস পরীক্ষায় অংশ নেন। উত্তরকোণ পরিবারের সবার প্রত্যাশা ছিল, শফি মাহমুদ বিদ্যুৎ প্রশাসন ক্যাডারে টিকে যাবেন। কিন্তু ফল প্রকাশের পর দেখা গেল, তাঁর চাকরি হয়েছে শিক্ষা ক্যাডারে। গাবতলী সরকারি কলেজে প্রথম যোগদান। এরপর নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করেছেন সরকারি আজিজুল হক কলেজে। সাংবাদিকতা ছেড়ে শিক্ষকতায় গেলেও সাংবাদিকদের সঙ্গে তাঁর সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। বরং দুঃসময়ে অসংখ্য সাংবাদিককে নানাভাবে সহযোগিতা করেছেন। নিরহংকার, সদালাপী ও মেধাবী এই মানুষটিকে বিগত ১৭ বছরে নানা প্রতিকূলতা ও হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তিনি থেমে থাকেননি। বর্তমান সরকারের সময়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে যোগদানের পর ক্যাডার পরিবর্তনের মাধ্যমে প্রশাসন ক্যাডারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ২১ বছর আগে দেখা সেই স্বপ্ন ও প্রত্যাশার বাস্তবায়ন ঘটে তার। এটি শুধু একটি পদোন্নতি নয়,দীর্ঘ অপেক্ষা, পরিশ্রম, প্রতিকূলতার সঙ্গে লড়াই এবং নিজের মেধা ও যোগ্যতার স্বীকৃতি। আমাদের প্রিয় শফি মাহমুদ বিদ্যুৎ, নতুন দায়িত্বের জন্য আন্তরিক শুভকামনা। আশা করি, নতুন কর্মস্থলে আপনার মেধা, অভিজ্ঞতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা কাজে লাগিয়ে দেশ, সমাজ ও বগুড়ার মানুষের জন্য আরও ভালো কিছু করতে পারবেন। অভিনন্দন ও শুভকামনা, শফি মাহমুদ বিদ্যুৎ। আপনার সেই ২১ বছর আগের স্বপ্ন পূরণের গল্পটি সত্যিই আনন্দের।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা