সর্বশেষ সংবাদ ::

দুপচাচিঁয়া

দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে দুপচাঁচিয়া-তালোড়া সড়কের আলোহালী পদ্মপুকুর বধ্যভূমি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি …

Read More »

দুপচাঁচিয়ায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব, একজনের মৃত্যু

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বারাই গ্রামের ফরিদ হাসান (৩৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে …

Read More »

দুপচাঁচিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বগুড়া সংবাদ  :বগুড়ার দুপচাঁচিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। …

Read More »

দুপচাঁচিয়ায় সহকারী শিক্ষককে অন্যত্র বদলির দাবিতে ইউএনওর কাছে অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর আলম ছিদ্দিকী ও সহকারী শিক্ষক শীতল কুমার মহন্তের দ্বন্দ্বের জেরে শীতল কুমার মহন্তকে অন্যত্র বদলির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও অভিভাবকরা। রোববার (৩০ আগস্ট) সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের …

Read More »

দুপচাঁচিয়ায় দলিল লেখক সমিতির কমিটি গঠন

বগুড়া সংবাদ  : বাংলাদেশ দলিল লেখক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা দলিল লেখক কার্যালয়ে দলিল লেখক মুনছুর রহমানের সভাপতিত্বে এবং দলিল লেখক আব্দুল হাকিমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন দলিল লেখক আসাদুজ্জামান লিটন, হেলাল উদ্দিন, …

Read More »

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের অনুকূলে অসহায় ও দুঃস্থদের মাঝে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে সংসদ সদস্যের পক্ষ থেকে অসহায়-দুঃস্থদের মাঝে এ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এ …

Read More »

দুপচাঁচিয়ায় পিকআপ-অটোভ্যান সংঘর্ষে চালক নিহত, আহত ২

  বগুড়া সংবাদ  :বগুড়ার দুপচাঁচিয়ায় পিকআপভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মফছর আলী ফকির (৬০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানে থাকা মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন। নিহত মফছর আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আসামুদ্দিন ফকিরের ছেলে। আহতরা হলেন—মাবিয়া বেগম (৭০) ও তার মেয়ে রহনা বেগম (৪৫)। …

Read More »

দুপচাঁচিয়ায় শহীদ আবু রায়হান রাহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় জুলাই যোদ্ধা শহীদ আবু রায়হান রাহিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘স্মৃতিত অমলিন ৩৬ জুলাই কর্মসূচি বাস্তবায়ন কমিটি’ বগুড়ার আয়োজনে রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান …

Read More »

দুপচাঁচিয়া পৌরসভায় ২৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় সভা

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে মাননীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের ২৫ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মুহিত তালুকদার। এছাড়া বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক …

Read More »

দুপচাঁচিয়ায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাহ এয়তবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এবং শিক্ষক ও এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধাঘণ্টাব্যাপী দুপচাঁচিয়া-তালোড়া সড়কের গোয়াবান্ধা এলাকায় মাদ্রাসার …

Read More »