সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় এমরান হোসেন(৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত এমরান উপজেলার তালোড়া ইউনিয়নের নলঘড়িয়া গ্রামের আলেফবো এর ছেলে। এমরান মানসিক ভারসাম্যহীন ছিল। গত ৩ ফেব্রæয়ারি মঙ্গলবার রাত সোয়া ১০টার সময় বগুড়া-নওগাঁ সড়কের বাজারদীঘি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা জানায়, এমরান বাইসাইকেলযোগে চৌমুহনী থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বগুড়া থেকে নওগাঁগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ-২০-৮৭৭৩) সাথে ধাক্কা লেগে রাস্তার ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এমরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

Check Also

বগুড়া সদর আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে মহিলাদের বিশাল মিছিল

বগুড়া সংবাদ : বগুড়া-৬ সদর আসনে জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের দাঁড়িপাল্লা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *