সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা

বগুড়া সংবাদ : বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে পদযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পদযাত্রায় উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনে দাঁড়ি পাল্লা প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি পারুল আখতার, মহিলা কর্ম পরিষদের নেত্রী নার্গিস সুলতানা, খালেদা আখতার, মোহাতাব আরা, মুনজিলা, মোরশেদা, জেলা নেত্রী নাদীরা সুলতানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নিজান হলের ভিপি সাদিয়া জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পদযাত্রায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন শ্লোগান ও প্ল্যাকাডের মাধ্যমে দাঁড়ি পাল্লা প্রতীকের পক্ষে সমর্থন জানান। পদযাত্রায় বিপুল সংখ্যক নারী সমর্থকের উপস্থিত ছিলেন।

Check Also

শিবগঞ্জে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ!

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) : মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *