সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় কোল্ডস্টোরেজের নির্মাণাধীন ছাদ ধ্বসে শ্রমিক নিহত

বগুড়া সংবাদ :  বগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন একটি কোল্ডস্টোরেজের ছাদ ধ্বসে আমিনুল ইসলাম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত আমিনুল ইসলাম রংপুরের তারাগঞ্জ উপজেলার বাইরিয়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার দক্ষিণ পাকুরিয়া গ্রামের তসলিব মন্ডলের ছেলে হাসাদুল ইসলাম(৩৫) ও একই গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বেলাল হোসেন (২৫)। গত ১ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উপজেলার চামরুল ইউনিয়নের খনিহারা গ্রামে ‘ম্যাক ফেয়ার’ নামে একটি কোল্ডস্টোরেজ এর ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার পর কাজ চলাকালে হঠাৎ ছাদ ধ্বসে পড়ে। এতে সেখানে থাকা তিন শ্রমিক চাপা পড়েন। দুই জন শ্রমিক আহত অবস্থায় বের হয়ে আসতে পারলেও আমিনুল ইসলাম ধ্বসে পরা ছাদের নিচে আটকা পড়েন। খবর পেয়ে দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে ছাদের ভাঙা অংশ ও বিম সরিয়ে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকে হিমাগার কর্তৃপক্ষের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন নির্মানাধীন ছাদ ধ্বসে শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রশাসন আপনাদের সার্বিক ভাবে সহযোগীতা করবে –ডিসি তৌফিকুর রহমান

বগুড়া সংবাদ : বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তৌফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *