সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বগুড়া সংবাদ: (রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ বগুড়া) :
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া শিবগঞ্জে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬।

মঙ্গলবার ( ১০ মার্চ) সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামন থেকে র‌্যালি বের হয় র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, নির্বাচান অফিসার সাখাওয়াত হোসেন, সমবায় অফিসার ফাতেমা তুজ জহুরা, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মতিউর রহমান, লিডার আব্দুল মোত্তালেব।

Check Also

আদমদীঘিতে নিখোঁজ মেয়েকে পেতে গৃহবধূকে চাপ; পরে সংঘবদ্ধ ধর্ষণ

বগুড়া সংবাদ: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে এক গৃহবধূকে জোর পূর্বক একটি বাসায় নিয়ে শারীরিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *