সর্বশেষ সংবাদ ::

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বগুড়া মহানগর ৮ নং ওয়ার্ড বিএনপির সমাবেশ ও মিছিল

 

বগুড়া সংবাদ : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়া মহানগর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় সেউজগাড়ী আমতলা মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
প্রধান বক্তা ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম. আর. ইসলাম স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি মো. মশিউর রহমান শামীম, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমা আক্তার এবং বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।
সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলাইমান আলী। সঞ্চালনা করেন মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল। উপস্থিত ছিলেন জেলা তাতঁী দলের সভাপতি সারোযার হোসেন, মহানগর তাঁতীদরের সাধারন সম্পাদক শাজাহান আলী, জেলা বিএনপি নেতা মিজানুর রহমান, মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন প্রমূখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে মহানগর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Check Also

বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বগুড়া সংবাদ  : বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *