সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : শুক্রবার বগুড়ার কলেঅনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর সদর পশ্চিম জোন আয়োজিত কর্মী শিক্ষা শিবির সদর পশ্চিম জোন পরিচালক মাওলানা আব্দুল হালিম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদর পশ্চিম জোন টিম সদস্য এনামুল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আলী আলম, মহানগর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অ্যাডভোকেট আল আমিন, জেলা প্রচার সম্পাদক নুর মোহাম্মাদ আবু তাহের, মাওলানা হেদাইতুল ইসলাম, কারী মাওলানা মামুনুর রশীদ।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি বলেন, কোরআনের আলোকে ব্যক্তি, সমাজ, ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলাম কায়েমের আন্দোলনকে আরও জোরদার করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণের জন্য আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে নতুন করে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা দৈনন্দিন জীবনে ইসলামের পূর্ণাঙ্গ সুফল থেকে বঞ্চিত। তিনি আরো বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য এমন একদল ত্যাগী ও আদর্শবান কর্মী প্রয়োজন, যারা নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলবেন এবং দ্বীন প্রতিষ্ঠার এই মহান কাজে জান ও মাল দিয়ে আমৃত্যু প্রচেষ্টা চালিয়ে যাবেন।

Check Also

তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *