সর্বশেষ সংবাদ ::

কাহালুর পাইকড় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

বগুড়া সংবাদ  : বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মো. মাহবুবুর রহমান রুবেল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার আখরাইল গ্রামে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁর মরহুম পিতা আব্দুল লতিফের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। মাহবুবুর রহমান রুবেল আড়োলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পাইকড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭ শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বিএনপিনেতা জাকির হোসেন কাজল, সমাজসেবক ডা. আলহাজ্ব মো. আবু তাহের, শফিকুল ইসলাম, আব্দুর রহিম, মাজাম্মেল হক ফটিক, আব্দুর রাজ্জাক, রেজাউল করিমসহ রুবেলের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

Check Also

তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *