

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন তালাড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত দক্ষ প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এ সময় প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম নবনিযুক্ত অধ্যক্ষকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানানো হয়।
যোগদান শেষে আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় নতুন অধ্যক্ষ সামছুল ইসলাম টুটুল বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
সভায় বক্তারা নতুন অধ্যক্ষের মেধা, যোগ্যতা ও দীর্ঘ অভিজ্ঞতার প্রশংসা করেন। তাঁর কর্মদক্ষতায় প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করেন তারা।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা