সর্বশেষ সংবাদ ::

গাবতলী দূর্গাহাটায় মেম্বার প্রার্থী মামুন মোল্লার মাধ্যমে হুইলচেয়ার পেলেন শিশু রাফি বাবু

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) :  বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাইগুনি কালুডাঙ্গা গ্রামের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাফি বাবুকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটনের উদ্যোগে বিশেষ এই মানবিক সহায়তা প্রদান করা হয়। বাইগুনি কালুডাঙ্গা গ্রামের হুমায়ন কবির (আপেল) ও মোছাঃ রাফিয়া বেগম দম্পতির ছেলে শিশু রাফি বাবু (৬) শারীরিক ও মানসিকভাবে বিশেষ যত্ন সাপেক্ষ বা চ্যালেঞ্জের মুখোমুখি জীবনযাপন করছেন। সম্প্রতি শিশুটির চলাচলের সুবিধার জন্য পরিবারের পক্ষ থেকে একটি হুইলচেয়ারের প্রয়োজনীয়তার কথা জানানো হয় দুর্গাহাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য পদপ্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন মোল্লাকে। বিষয়টি জানতে পেরে মামুন মোল্লা তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য মোরশেদ মিলটনকে অবহিত করেন। ঘটনাটি জানার পর এমপি মোরশেদ মিলটনের দ্রুত পদক্ষেপে শিশুটির চলাচলের জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সংসদ সদস্য মোরশেদ মিলটনের প্রতিনিধি হিসেবে মামুন মোল্লা স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শিশু রাফি বাবুর বাড়িতে যান এবং তার পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারটি তুলে দেন। এ সময় নেতৃবৃন্দ শিশুটির সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। হুইলচেয়ার হস্তান্তরকালে উপস্থিত ছিলেন দুর্গাহাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাজলার রহমান বজলু, অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম নুরু এবং দুর্গাহাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎স্থানীয় বাসিন্দারা জানান, মামুন মোল্লা সবসময় এলাকার সাধারণ মানুষের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করেন। এর আগেও তিনি ব্যক্তিগত উদ্যোগে এলাকায় বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন।

Check Also

বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বগুড়া সংবাদ  : বগুড়া সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *