সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্টিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সাতটি মন্দিরের আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্মীয় পাঁক পরিক্রমা সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আদমদীঘি উপজেলা সদরের তালসন কেন্দ্রীয় কালীবাড়ী মন্দির, সান্তাহার রথবাড়ী রাধামাধব মন্দির, সান্তাহার রেলওয়ে মন্দির, বশিপুর রাধা গোবিন্দ মন্দির, চাঁপাপুরের কাঞ্চনপুর রাধা গোবিন্দ মন্দির, মিতইল রাধা গোবিন্দ মন্দির ও কুন্দগ্রামের তারতা গোবিন্দ মন্দিরে ঢাক, ঢোলক, বাদ্য, শঙ্ক, উলধ্বনি দিয়ে শ্রী শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গন থেকে রথের প্রথম টানের মধ্য দিয়ে মূল অনুষ্টান শুরু হয়। কথিত আছে, রথযাত্রার পূর্ণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, দাদা বলরাম, বোন সুভদ্রাকে নিয়ে সপ্তাহ কালের জন্য মাসির বাড়ী অর্থাৎ ইন্দ্রদ্যুস্নের পত্নী গুন্ডিচার বাড়ীতে গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। রথযাত্রার এই পূর্ণ্য তিথিতে শ্রী শ্রী জগন্নাথ ধাম পরী ছাড়াও পৃথিবীর অন্যান্য স্থানে মহাসমারোহের সঙ্গে পালিত হয়।

এ বিষয়ে উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত কুমার দেবনাথ বাপ্পা ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বলেন, রথের দড়ি স্পর্শে (দড়ি টানলে) পূর্ণ্য লাভ হয়। তাই হিন্দু ধর্মালম্বীরা পূর্ন্যতা লাভের আশায় রথ যাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা উৎসব সু-শৃংখল, শান্তি পূর্ণ্য ভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহায়তা কামনা করেন। রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাদল মৈত্র, উদয় সরকার, বাপ্পা দেবনাথ, মিহির সরকার, নিতিশ পাল, ডাঃ বিপুল সরকার, মদন সরকার, লক্ষন সরকার, প্রদীপ সরকার, রাজ কুমার সাহা, উত্তম ঘোষ, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডু, উৎপল দেবনাথসহ উপজেলার কয়েকটি স্থানে রথযাত্রার স্থানে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটে।

Check Also

বগুড়ায় স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়া সংবাদ : বগুড়ায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *