সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলমের পিতার মাগফিরাতে দোয়া মাহফিল

বগুড়া সংবাদ   :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বগুড়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের পিতা মরহুম আলহাজ্ব মো. নূরুল হুদার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বাদ আসর জেলা যুবদলের উদ্যোগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহসভাপতি তাজমিলুর রহমান বিচিত্র ও সবুজ দেওয়ান, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম ও ইমরান হোসেন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি।
এ ছাড়া জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।
মিলাদ শেষে মরহুম আলহাজ্ব মো. নূরুল হুদার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করা হয়।

Check Also

জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: ধুনটে ডা. শফিকুর রহমান

বগুড়া সংবাদ  : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ডা. শফিকুর রহমান বলেছেন, “দেশের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *