সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ১০ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-রাজঃ ৮৬৪)-এর ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কাজী আব্দুস সোবাহান ও সাধারণ সম্পাদক মো. সঞ্জয় সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরু।
উপদেষ্টা হিসেবে রয়েছেন—বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ, বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন সোহাগ, বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক মো. সৌরভ হোসেন শিপলু, বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লিটন শেখ বাঘা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সামিউল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং বগুড়া শহর যুবদলের সদস্য শ্রী সুজিত জয়সওয়াল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রকি।
নবগঠিত উপদেষ্টা কমিটি বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি দর্জি শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *