সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন

বগুড়া সংবাদ  : বগুড়ার শিবগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ৩১ আগষ্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এর সভাপতিত্বে হয়েছে।

উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন,উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম,নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,প্রধান শিক্ষক তাজুল ইসলাম,হারুনুর রশিদ।পরে এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ গাছের চারা বিতরণ ও রোপন

বগুড়া সংবাদ : পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়ায় শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *