সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় সার বিদ্যুত ও গ্যাস সংকটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বগুড়া সংবাদ  : দেশে চলমান গ্যাস, বিদ্যুত ও সার সংকটের প্রতিবাদে এবং কৃষকদের ন্যায্য দাবির সমর্থনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ  রবিবার বগুড়ার বনানী মোড়ে  অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ রোকনুজ্জামান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয়  সভাপতি  শ্রমিক নেতা গোলাম রব্বানী।  প্রধান অতিথির  তার বক্তব্যে বলেন, “কৃষি ও কৃষক হচ্ছে এদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ আজ সার ও বিদ্যুতের তীব্র সংকটে কৃষক চরম দিশেহারা হয়ে পড়েছে। অনতিবিলম্বে পর্যাপ্ত গ্যাস, বিদ্যুৎ সরবরাহ সুনিশ্চিত করা এবং সুলভ মূল্যে সার প্রদান না করা হলে কৃষিজীবী শ্রমিক ও মেহনতি জনতাকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শ্রমিক নেতা  মোঃ আজগর আলী, মোঃ শহিদুল ইসলাম,  প্রভাষক আতাউর রহমান,  মোঃ তারেকুল ইসলাম,  মোঃ মতিউর রহমান প্রমুখ। বক্তারা গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট সমাধানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি উত্তাল বিক্ষোভ মিছিল বনানী মোড়  থেকে শুরু  হয়ে গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *