সর্বশেষ সংবাদ ::

বগুড়া সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সহযোগিতা চাইলেন সুলতান মাহামুদ

বগুড়া সংবাদ : বগুড়া সংবাদ: আসন্ন বগুড়া সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন এক সম্ভাব্য প্রার্থী।
তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১৬ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় মাদকবিরোধী উদ্যোগ গ্রহণ করবেন।
এছাড়া তিনি যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, টুর্নামেন্ট এবং খেলাধুলার পরিবেশ উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁর মতে, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনসাধারণের সমস্যা সমাধানে সবসময় জনগণের পাশে থেকে কাজ করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ১৬ নম্বর ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Check Also

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *