

বগুড়া সংবাদ : পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ (টাই-ইন) কাজের কারণে বগুড়া শহর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে পিজিসিএল জানায়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ্ল্ (টাই-ইন) কাজের জন্য আগামী ৯ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা থেকে ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহরের গ্যাস নেটওয়ার্কে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক—সব শ্রেণির গ্রাহক এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।
সাময়িক এই ভোগান্তির জন্য পিজিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা