সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় এনডিএফ’র মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়ার মত বিনিময় সভা মঙ্গলবার দুপুরে বগুড়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বগুড়ার সভাপতি ডা. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ’র কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন। সংগঠনের সহকারী সেক্রেটারী ও টিএমএসএস  মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার নাক কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুল হক মামুনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম জয়পুরহাট জেলা সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক ডা, মাহবুবুর রহমান. ডা . মুসা আল মনছুর, ডা. শহীদুল ইসলাম , ডা. রুশোয়েত আলভি, ডা. ইব্রাহিম হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হচ্ছে। চিকিৎসা সেবা কার্যক্রমের সময় সংগঠনটি অসহায় মানুষদের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। সারাদেশে প্রতি শুক্রবারে মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় কস্ট পেয়ে আল্লাহর কাঠ গোড়ায় আমাদের না তোলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি, জনগনের দোড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিয়ে মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখার জানান।

Check Also

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *